রুপান্তরকারী শিক্ষা
আমাদের বিকল্প বিদ্যালয়গুলো শিশুদের জন্য গড়ে তোলে আনন্দময়, স্নেহপূর্ণ ও সৃজনশীল শিক্ষার পরিবেশ। এখানে পাঠ্যবইয়ের পাশাপাশি তারা শেখে মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতা। প্রতিটি শিশুর শেখার পথ সহজ করতে আমরা প্রয়োজন অনুযায়ী শিক্ষাসামগ্রী, যাতায়াতের সহায়তা ও পুষ্টিকর নাশতার ব্যবস্থা করি।